ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

বিউটি সার্ভিস কোর্সের কথা ভাবছে সরকার

আকাশ জাতীয় ডেস্ক:

সরকার বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায়ে বিউটি সার্ভিস বিষয়ে কোর্স খোলার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি বলেন, বিউটি সার্ভিস ও প্রসাধনী পণ্য বিশ্বব্যাপী বিলিয়ন ডলারের ব্যবসা।

আমাদের দেশেও এ ব্যবসার চাহিদা আছে। এ খাতে হাজার হাজার উদ্যোক্তা ও কর্মী কাজ করছেন। এসব বিষয় বিবেচনায় সরকার বিউটি সার্ভিসকে শিল্প হিসেবে ঘোষণা করেছে।

রোববার (২৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএসওএবি) প্রথম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

বেসরকারিভাবে বিউটি সার্ভিস বা বিউটিফিকেশন বিষয়ে প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, প্রশিক্ষণ, দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতা এ ব্যবসার মূলধন। তাছাড়া এ কাজে সংশ্লিষ্টদের সরকারিভাবে সার্টিফিকেট দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে জামানত ছাড়া ব্যাংকগুলো থেকে সহজ শর্তে ঋণ দেওয়া যায় কিনা ভেবে দেখা দরকার।

বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কানিজ আসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী এবং এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মাসুদুর রহমান।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী কমিটির সদস্য আলী রুদাবা এবং বিএসওএবি এর সাধারণ সম্পাদক সুমনা হাসান।

Tag :
আপলোডকারীর তথ্য

আরআরএফে ৪৪০ জন নিয়োগ: সরাসরি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ

বিউটি সার্ভিস কোর্সের কথা ভাবছে সরকার

আপডেট সময় ১১:২৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১