ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধানমন্ত্রী সম্মতি দিলে মিয়ানমারে গিয়ে আলোচনা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিলে প্রয়োজনে তিনি মিয়ানমারে গিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করবেন। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সম্মতি পেলে তিনি মিয়ানমারে যাবেন। সেখানে রোহিঙ্গাদের ফেরত নেওয়া, মাদক চোরাচালানসহ বিভিন্ন বিষয় নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করবেন। বাংলাদেশের আকাশসীমায় মিয়ানমারের বিমান অনুপ্রবেশের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, মিয়ানমার সরকারের এ ধরনের পদক্ষেপ বাংলাদেশের জন্য হুমকি নয়। বাংলাদেশ সরকার কারো পাতা ফাঁদ ও উসকানিতে পা দেবে না।

মন্ত্রী আরো বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপ অব্যাহত থাকলে মিয়ানমার সরকার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হবে। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। বাংলাদেশ তাদের মানবিক কারণে আশ্রয় দিয়েছে।

উল্টো পথে গাড়ি চালানোর বিরুদ্ধে চলমান অভিযানের বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, উল্টো পথে গাড়ি চলার বিরুদ্ধে যে অভিযান, তা অব্যাহত থাকবে। রাস্তার সংখ্যা সীমিত। সবাইকে সেটা মাথায় রেখে চলা উচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী সম্মতি দিলে মিয়ানমারে গিয়ে আলোচনা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:২৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭