ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নিজেকে কি মেসি ভাবো—নেইমারকে কাভানি

আকাশ স্পোর্টস ডেস্ক:

নেইমারকে প্রথম খোঁচাটা তাহলে কাভানিই দিয়েছিলেন! পিএসজির ড্রেসিংরুমে নেইমারকে স্বাগত জানানোর সময়ই খোঁচা দিয়েছিলেন। মন্তব্য করেছিলেন, ‘তুমি কে বাপু? নিজেকে মেসি ভাবো নাকি?’ দুজনের দ্বন্দ্ব যখন চরমে পৌঁছেছে, তখনই এমন তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস।

কাভানি এ কথা ঠাট্টাচ্ছলে বলেছিলেন কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে এ রকম কিছু যে ঘটেছিল, সে কথা অনুমান করা যাচ্ছিল। পিএসজিতে এসেই ইনস্টাগ্রামে দলের প্রধান ফরোয়ার্ডকে ‘আনফলো’ করেন নেইমার। আর গত সপ্তাহে লিওঁর বিপক্ষে ম্যাচে পেনাল্টি কিক নিতে চাওয়া নিয়ে দুজন তো মাঠেই কথা-কাটাকাটি করেছেন।

পেনাল্টি সংকটের সমাধানের লক্ষ্যে ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি নাকি কাভানিকে বোনাসও দিতে চেয়েছেন। কাভানি রাজি না হওয়ায় নেইমারকে বোঝানোর চেষ্টা করেছিলেন। দুটি চেষ্টাই বৃথা গেছে। দুজনের সম্পর্ক এতটাই খারাপ হয়েছে যে ক্লাব অধিনায়ক থিয়াগো সিলভার জন্মদিনের অনুষ্ঠানে নেইমার এলেও আসেননি কাভানি।

ওদিকে উয়েফা ফেয়ার প্লে পলিসি ঠিক রাখতে জানুয়ারি দলবদলেই ছয়জন খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে পিএসজি। তবে শেষ পর্যন্ত কি আয়-ব্যয়ের খতিয়ান মেলাতে পারবে পিএসজি? না পারলে শাস্তিটা ভয়াবহই হতে পারে। ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ থেকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছে উয়েফা।

সূত্র: দ্য সান, ডেইলি মেইল, এল পাইস।

Tag :
আপলোডকারীর তথ্য

নিজেকে কি মেসি ভাবো—নেইমারকে কাভানি

আপডেট সময় ০৮:১৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭