ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

কুমিল্লার ঘটনায় অভিযুক্ত ইকবাল আদালতে

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লা নগরীর একটি পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেনকে আদালতে তুলেছে পুলিশ।

শনিবার দুপুর ১২টার দিকে তাকে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান মিতার আদালতে সোপর্দ করে পুলিশ।

কোর্ট পরিদর্শক সালাহ উদ্দিন আল মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে অভিযুক্ত ইকবাল হোসেনকে আটক করে পুলিশ। কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার তাকে কুমিল্লায় আনা হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ইকবাল হোসেন ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ে পূজামণ্ডপে এক ব্যক্তি কোরআন শরিফ রেখে প্রতিমার হনুমানের গদা হাতে নিয়ে বেরিয়ে আসছেন। সেটি দুর্গাপূজার মহাঅষ্টমীর (১৩ অক্টোবর) দিন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে যাকে কোরআন রাখতে দেখা যাচ্ছে তার নাম ইকবাল হোসেন বলে শনাক্ত করে পুলিশ। পরে তাকে ধরতে নানা জায়গায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে কক্সবাজার থেকে তাকে ধরতে সক্ষম হয় পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

কুমিল্লার ঘটনায় অভিযুক্ত ইকবাল আদালতে

আপডেট সময় ১২:৩৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১