ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রিয় রোনালদিনহোকে কাছে পেয়ে আপ্লুত মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

ধীরে ধীরে পিএসজিতে নিজেকে মানিয়ে নিচ্ছেন লিওনেল মেসি। দলের জয়েও রাখতে শুরু করেছেন গুরুত্বপূর্ণ অবদান। সর্বশেষ ইউরোপ সেরার লড়াইয়ে ফরাসি জায়ান্টদের জয়ের রাতে একাই ২ গোল করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

তবে আনন্দের এই রাত শুরুর আগেই মেসির জন্য মধুর মুহূর্ত অপেক্ষা করছিল। ম্যাচের আগে অনুশীলনের সময় তিনি দেখা পান সাবেক বার্সেলোনা সতীর্থ রোনালদিনহোর। ব্রাজিলিয়ান কিংবদন্তিকে কাছে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি মেসি। জড়িয়ে ধরে রাখলেন বেশ কিছুক্ষণ, যেন ছাড়লেই চলে যাবেন প্রিয় ‘রোনি’।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে গতকাল মঙ্গলবার রাতে আরবি লিপজিগকে ৩-২ গোলে হারিয়েছে পিএসজি। ম্যাচে সাত মিনিটের মধ্যে জোড়া গোল করেছেন মেসি।

খেলার নয় মিনিটের মাথায় কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় পিএসজি। পরে দুই গোল করে এগিয়ে যায় লিপজিগ। কিন্তু দ্বিতীয় গোল হজমের ১০ মিনিট পর মেসির গোলে সমতায় ফেরে পিএসজি। এরপর পেনাল্টি থেকে জয়সূচক গোল এনে দেন মেসি।

ম্যাচ শুরুর আগে মাঠের ভেতরে এক অতি পরিচিত মুখ দেখতে পান মেসি। আগেই বলা হয়েছে, মানুষটি আর কেউ নন, রোনালদিনহো। সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে গিয়ে জড়িয়ে ধরেন মেসি। বার্সায় যোগ দেওয়ার আগে পিএজসিতে খেলেছেন সাবেক এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও। নিজেদের সাবেক তারকা ফুটবলারকে লিপজিগ ম্যাচে সম্মানিত অতিথি হিসেবে পার্ক দেস প্রিন্সেসে আমন্ত্রণ জানিয়েছিল পিএসজি।

বার্সায় মেসির সুপারস্টার ফুটবলার হয়ে ওঠা নিজের চোখেই দেখেছেন রোনালদিনহো। সাড়ে তিন বছর ড্রেসিং রুম ভাগাভাগি করার সময় দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্বও তৈরি হয়। মাঠেও দুজনের জুটিও ছিল অনবদ্য। মেসির আজকের মহাতারকা হয়ে ওঠার পেছনে রোনালদিনহোর ভূমিকাও কম নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রিয় রোনালদিনহোকে কাছে পেয়ে আপ্লুত মেসি

আপডেট সময় ০৭:১৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১