ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়

আকাশ জাতীয় ডেস্ক:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত দেশে হিন্দুদের ওপর হামলা চালিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জের হিন্দু পল্লি পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যারা বিভিন্ন সময় ভারতবিরোধী কথা বলে, হিন্দুদের ভোটকেন্দ্রে যেতে দিতে চায় না বা বাধা দেয়, সাম্প্রদায়িক রাজনীতি যারা করে সেই বিএনপি-জামায়াত এই ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও সম্প্রীতি যাদের পছন্দ নয়। শান্তি-শৃঙ্খলা যারা চায় না তারাই উস্কানি দিয়ে কুমিল্লা, নোয়াখালী, রংপুরে এমন ঘটনা ঘটিয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, তারপর আমাদের ধর্মীয় পরিচয়। আমরা সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানে থেকে পথ চলি। কিন্তু ধর্মান্ধ গোষ্ঠী তা চায় না।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেককে আওয়ামী লীগ, জেলা প্রশাসন, বিভিন্ন নেতাদের পক্ষ থেকে সাহায্য দেওয়া হচ্ছে। আমরা আজকে তাদের সাহায্য সহযোগিতা করছি। অতিদ্রুত তাদের পুনর্বাসনের ব্যবস্থাও নেওয়া হবে।

পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে ৫ হাজার করে টাকা ও ২০ কেজি করে চাল বিতরণ করেন।

এ সময় রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনিসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়

আপডেট সময় ১০:০০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১