ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ তারিখই নির্বাচন হতে হবে: ইনকিলাব মঞ্চ কবিরাজকে ১০ টুকরা করে গুম, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা গ্রেফতার ‘আমি কারও সমালোচনা করি না, চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না’: মির্জা আব্বাস বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন ,পর্যবেক্ষক মিশন প্রধান ‘নো সার্ভিস, নো বিল’সহ তাসনিম জারার ইশতেহারে যা থাকছে শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু শোষণের ধরন পরিবর্তন হয়নি : মামুনুল হক মস্কোতে রুশ জেনারেল গুলিবিদ্ধ হাদি হত্যার বিচারে বদ্ধপরিকর সরকার, জাতিসংঘে চিঠি পাঠানোর সিদ্ধান্ত শাহবাগ এলাকায় ফের উত্তেজনা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের দাবি বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব-বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা: পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টার বিরুদ্ধে হঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ পুলিশ। এমন কাজের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ গুজব ও বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাতে বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার্স থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) স্বাক্ষরিত বার্তায় এই হুঁশিয়ারি দেওয়া হয়।

পুলিশ সদরদপ্তরের বার্তায় বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে কতিপয় ব্যক্তি/গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব/বিভ্রান্তি ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে। আবার, অনেক ক্ষেত্রে চক্রান্তকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট কিংবা বিভিন্ন তথ্য বিকৃত বা অপব্যাখ্যা করে তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটসমূহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব/বিভ্রান্তি সৃষ্টিকারীদের মনিটর করছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যেকোনো মাধ্যমে গুজব/বিভ্রান্তি না ছড়াতে এবং অযাচাইকৃত সংবাদ বিশ্বাস না করতে সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ পুলিশ।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় জনগণের সার্বিক সহযোগিতাও প্রত্যাশা করছে বাংলাদেশ পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

১২ তারিখই নির্বাচন হতে হবে: ইনকিলাব মঞ্চ

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব-বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা: পুলিশ

আপডেট সময় ১০:৫১:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১