ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

নিউইয়র্কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সালাহউদ্দিন বাবলু (৫১) নামে প্রবাসী এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে ম্যানহাটনের সারা দ্য রুজভেল্ট পার্কে এ ঘটনা ঘটে।

বাবলুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। দেশে তার স্ত্রী, স্কুলপড়ুয়া একটি ছেলে এবং কলেজপড়ুয়া একটি মেয়ে রয়েছে।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, ওই পার্কের একটি বেঞ্চে বিশ্রাম নিচ্ছিলেন সালাহউদ্দিন। একই বেঞ্চে বসে থাকা কৃষ্ণাঙ্গ এক যুবক সালাহউদ্দিনের ইলেকট্রিক বাইক নিয়ে পালাতে চাইলে তিনি বাধা দেন।

ধ্স্তাধস্তির একপর্যায়ে সালাহউদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে বাইকটি নিয়ে চলে যায় ছিনতাইকারী।

খবর পেয়ে টহল পুলিশের একটি দল সালাহউদ্দিনকে বেলভিউ হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারসূত্রে জানা গেছে, নিউইয়র্ক সিটির ম্যানহাটনে ‘গ্রুবহাব’ অ্যাপের মাধ্যমে খাবার ডেলিভারির কাজ করতেন সালাহউদ্দিন। সে জন্য ছয় মাস আগে ধার করে ওই ইলেকট্রিক বাইকটি কিনেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

নিউইয়র্কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৭:৩০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১