ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল টিকা সংকটে হামের উচ্চ ঝুঁকিতে দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ গ্যাস সঙ্কটের কারণেই দেশে লোডশেডিং বেড়েছে : বাণিজ্যমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের গুরুতর আহত মোজতবা খামেনির প্লাস্টিক সার্জারি প্রয়োজন হতে পারে

সালাহই সবার সেরা: লিভারপুল কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক:

গত ম্যাচে ওয়াটফর্ডকে ৫-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। ম্যাচে হ্যাটট্রিক করেছেন রবার্তো ফিরমিনো। গোল করেছেন সাদিও মানেও। তবে সব ছাপিয়ে বিস্ময়কর গোলে আলোচনায় মোহাম্মদ সালাহ। বস য়ুরগেন ক্লপতো সালাহকে সবার সেরা বলে উল্লেখ করেছেন।

শনিবার দিবাগত রাতে প্রিমিয়ার লিগে সালাহর গোলটি দ্বিতীয় বিস্ময়ের জন্ম দিয়েছে। একক প্রচেষ্টায় অবিশ্বাস্য এক গোল করলেন সালাহ। ‘মিশরীয় মেসি’র জাদু সামলাতে হিমশিম খেল ওয়াটফোর্ড।

নয় মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন সাদিও মানে। এক্ষেত্রে প্রধান ভূমিকা সালাহরই। বাঁ-পায়ের বাইরের দিক থেকে তিনি যে বাঁক খাওয়ানো পাস দেন, তা থেকে গোল অবধারিত ছিল। আফ্রিকার তৃতীয় ফুটবলার হিসেবে মানে প্রিমিয়ার লিগে একশো গোল করলেন। দিদিয়ে দ্রোগবা ও সালাহর পরে রইলেন তিনি।

লিভারপুল ডিসেম্বরে ৭-০ হারায় ক্রিস্টাল প্যালেসকে। তার পরে এটাই তাদের বড় জয়। সে ম্যাচেও ফিরমিনো-মানে-সালাহ গোল করেন! এবার অপরাজিত লিভারপুল বাইরের মাঠে ছ’টি ম্যাচেই তিন বা তার বেশি গোলে জিতল।

হ্যাটট্রিক করলেও ফিরমিনোর কোনো গোলই (৩৭, ৫২ ও ৯০+১ মিনিটে) অসাধারণ নয়। বলের কাছাকাছি পৌঁছে শুধু কাজের কাজটা করেছেন। সেরা গোল সালাহর। যাকে অনেকে ‘বিস্ময় গোল’ বললেন। ওয়াটফোর্ড বক্সের কোণায় তিন জন ঘিরে থাকা অবস্থা থেকে বেরিয়ে নিখুঁত শটে তিনি গোল করেন। সালাহ লিভারপুলের শেষ আট ম্যাচে গোল পেলেন। এখনও পর্যন্ত

নয় ম্যাচে গোল ১০। বোঝা যাচ্ছে, অ্যানফিল্ডের ক্লাব দু’বছর আগেই কেন সালাহর সঙ্গে নতুন চুক্তি সারতে চায়।

লিভারপুল ম্যানেজার য়ুরগেন ক্লপকে সাংবাদিকেরা প্রশ্ন করেন, সালাহকে দেখে কি লিয়োনেল মেসির কথা মনে পড়েছে? জার্মান কোচের রসিকতা, ‘আমার তো লিয়োকে দেখেই মনে হয়, ও মো-র (সালাহর) মতো। ও আমার দেখা সবচেয়ে সেরা।’

আফ্রিকানদের মধ্যে ইপিএলে সবচেয়ে বেশি ১০৪টি গোল ছিল দ্রোগবার। সালাহ সে নজির স্পর্শ করে বললেন, ‘যখনই বক্সে বল পাই, চেষ্টা করি নিজে বা অন্য কেউ যেন গোলটা করে। আমার কাছে দলের থেকে বড় কিছু নেই।’

Tag :
আপলোডকারীর তথ্য

ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

সালাহই সবার সেরা: লিভারপুল কোচ

আপডেট সময় ০৬:৫২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১