ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউরোপে বড় সমস্যা ইসলামোফোবিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বর্ণবাদ, ইসলামোফোবিয়া, বিদেশিদের প্রতি আতঙ্ক ও বৈষম্য এখনো ইউরোপে বড় সমস্যা বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান।

আল-জাজিরা ও টিআরটি ওয়ার্ল্ড’র প্রতিবেদনে বলা হয়, তুরস্কে সফররত জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন এরদোগান।

ইস্তাম্বুলের দোলমাবাহচে প্যালেসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এরদোগান বলেন, ইউরোপে অবস্থান করা তুর্কি জনগোষ্ঠী এই বৈষম্যমূলক আচরণের শিকার হয়ে আসছেন।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, সিরিয়া থেকে অনিয়মিত অভিবাসন বন্ধ করা থেকে শুরু করে উত্তর সিরিয়ায় মানবিক সাহায্য পৌঁছানোসহ বিভিন্ন বিষয়েই উদ্যোগ গ্রহণ ও দায়িত্ব নেওয়া থেকে পিছিয়ে থাকেননি মেরকেল। তুরস্কের সঙ্গে সম্পর্ক রক্ষায় মেরকেলের ‘বিশ্বাস ও অবদান’ তুরস্ক মনে রাখবে।

সংবাদ সম্মেলনে অ্যাঙ্গেলা মেরকেল বলেন, অনিয়মিত অভিবাসনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের প্রতি অব্যাহত সমর্থন দিয়ে যাবে। আমরা মানব পাচার বন্ধ করতে চাই। এই প্রয়োজনীয়তায় ইউরোপীয় ইউনিয়ন তুরস্ককে সহায়তা দেবে।

জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল শেষ সফরে তুরস্কের ইস্তাম্বুলে যান শনিবার। ইস্তাম্বুলে প্রেসিডেন্টের বাসভবন হুবের ম্যানশনে তিনি এরদোগানের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইউরোপে বড় সমস্যা ইসলামোফোবিয়া

আপডেট সময় ০৫:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১