ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দুর্গম চরে নিয়ে কিশোরীকে ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ২

আকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধার দুর্গম বালু চরের কাশবনে ছবি তোলার কথা বলে এক কিশোরীকে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী।

তিনি জানান, গাইবান্ধা জেলা শহরের এক কিশোরীর সঙ্গে সাঘাটা উপজেলার মাহবুব নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার মাহবুব তার বন্ধু পলাশকে সাথে নিয়ে মেয়েটির সঙ্গে দেখা করতে আসে। পরে মেয়েটিকে ফুসলিয়ে ফুলছড়ি উপজেলার গজারিয়া চরে নিয়ে যায়।

দুর্গম চরের কাশবনে ছবি তোলার সময় প্রেমিক মাহবুব প্রথমে মেয়েটিকে ধর্ষণ করে। এরপর তার বন্ধু পলাশও পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।

প্রথমে ঘটনাটি ধামাচাপা থাকলেও শনিবার রাতে বিষয়টি জানাজানি হয়। পরে মেয়েটির মা থানায় মৌখিক অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে আটক করে।

ওসি বলেন, এ ঘটনায় মেয়েটির মা বাদি হয়ে ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি শনিবার দিনগত রাত ১২টার দিকে মামলা হিসেবে রেকর্ডভুক্ত করা হয়।

গ্রেপ্তার দুই আসামিকে আজ আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

দুর্গম চরে নিয়ে কিশোরীকে ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ১২:০৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১