ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ঘুরে দাঁড়ানো পিএসজির জয়ের নায়ক এমবাপ্পে

আকাশ স্পোর্টস ডেস্ক:

এক সময় হারের শঙ্কায় থাকা পিএসজি দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে। আন্তর্জাতিক বিরতির পর লিগ ওয়ানের ম্যাচে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে।

ঘরের মাঠ পাক দেস প্রিন্সেসে অঁজির বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে পিএসজি। তবে জয়টা মোটেও সহজ ছিল না তাদের।

এ ম্যাচে নেইমার, মার্কুইনহোস, মেসি, পারেদেস, ডি মারিয়া ছাড়াই মাঠে নামে পিএসজি। ম্যাচের ৩৬তম মিনিটে ফুলগিনি গোল করে এগিয়ে দেন অঁজিকে। পিছিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।

বিরতির পর ২৩ মিনিটের মতো খেলা হয়ে গেলেও গোল পরিশোধ করতে পারেননি এমবাপ্পে-ইকার্দিরা। অবশেষে ম্যাচের ৬৯তম মিনিটে পিএসজিকে গোল এনে দেন দানিলো পেরেইরা। এমবাপ্পে বাড়িয়ে দেওয়া বলে গোলটি করেন পেরেইরা।

১-১ সমতায় থাকা ম্যাচটি গড়াচ্ছিল ড্রয়ের দিকেই। কিন্তু ম্যাচে ৮৭তম মিনিটে পেনাল্টি পেয়ে যায় পিএসজি। সেখান থেকে গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন এমবাপ্পে। এ জয়ের ফলে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে পিএসজি। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে অঁজি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

ঘুরে দাঁড়ানো পিএসজির জয়ের নায়ক এমবাপ্পে

আপডেট সময় ০৬:৫৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১