ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গির্জায় ছুরিকাঘাতে ব্রিটিশ এমপির মৃত্যু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি স্যার ডেভিড অ্যামেস ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অ্যাসেক্স কাউন্টির লেই-অন-সি শহরের বেলফারিস মেথডিস্ট গির্জায় শুক্রবার (১৫ অক্টোবর) এ ঘটনা ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের বিবৃতিতে জানানো হয়, ডেভিড অ্যামেসকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছিল। তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজা হচ্ছে।

তিনি ১৯৮৩ সালে বসিলডন থেকে প্রথম এমপি নির্বাচিত হন। রাজনৈতিকভাবে তিনি সোশ্যাল কনজারভেটিভ। ডেভিড অ্যামেস সাউথ অ্যান্ড ওয়েস্টের এমপি। দীর্ঘ ৪০ বছর ধরে তিনি ব্রিটিশ পার্লামেন্টে এমপি ছিলেন। গর্ভপাতবিরোধিতা ও প্রাণীদের অধিকার সুরক্ষায় কাজ করেন তিনি।

ডেভিড অ্যামেসের মৃত্যুতে ব্রিটেনের রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হয়লি বলেন, ‘এটি এমন একটি ঘটনা, যা পার্লামেন্টারি কমিউনিটি ও পুরো দেশের মধ্যে শোকের তরঙ্গ বয়ে আনবে। ’ এ সময় তিনি আরো বলেন, আগামী দিনগুলোতে ব্রিটিশ এমপিদের নিরাপত্তা পুনর্মূল্যায়নের প্রয়োজন রয়েছে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ডেভিড অ্যামেস একজন অসাধারণ মানুষ, অসাধারণ বন্ধু এবং অসাধারণ এমপি গণতান্ত্রিক ভূমিকা পালনের সময় নিহত হলেন।

এর আগে ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে ২০১৬ সালে লেবার পার্টির এমপি জো কক্সকে গুলি করে হত্যা করা হয়েছিল। বেক্সিট গণভোটের আগের দিন এ ঘটনা ঘটেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গির্জায় ছুরিকাঘাতে ব্রিটিশ এমপির মৃত্যু

আপডেট সময় ১২:২১:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১