ঢাকা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিদেশে থাকা সাইবার অপরাধীদের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিদেশে বসে যারা বিভিন্ন ধরনের সাইবার অপরাধ চালাচ্ছেন, তাদের কর্মকাণ্ড আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। তারা যদি আমাদের দেশের সিটিজেন (নাগরিক) হয়ে থাকেন তাহলে আমাদের দেশের আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই করা হবে।’

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের জুড়ী থানার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরে থানা প্রাঙ্গণে সুধী সমাবেশ হয়। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত আধুনিক থানা কমপ্লেক্সে ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সাংসদ নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সৈয়দা জহুরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মমীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, জুড়ী উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক।

সুধী সমাবেশে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সরকারি কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিদেশে থাকা সাইবার অপরাধীদের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:৩৪:০০ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১