ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৫১৯ জন ঋণগ্রহীতা, বেশি বিএনপির আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির হামাসের পক্ষে অবস্থান নেওয়ায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং বন্ধ: পেন্টাগন বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ অপূর্ণ একটি দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে: মাহদী আমিন শাহবাগ এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা বিএনপি নেতাকর্মীদের প্রথম ও শেষ ঠিকানা বাংলাদেশ: তারেক রহমান মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে আহত সেই শিশুকে বাঁচানো গেল না ইসলামাবাদে মসজিদে হামলার দায় স্বীকার করলো আইএস ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের নির্বাচনি জনসভায় জনস্রোত

‘কোভিডের কারণে নতুন আইন করে ইসি গঠনের সুযোগ নেই’

আকাশ জাতীয় ডেস্ক:

সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, কোভিডের কারণে এখন নতুন আইন করে ইসি গঠনের সুযোগ নেই।

আজ বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) এর স্থায়ী ক্যাম্পাসে ‘স্মরণে শেখ মুজিব’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে পরিষ্কারভাবে বলেছেন, সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। আজকে নতুন করে কিছু বলার অবকাশ নেই।

আইনমন্ত্রী বলেন, আমি এমন কথা বলছি না যে, ইসি গঠন নিয়ে যে আইনের কথা সংবিধানে বলা আছে, তা করবো না। কিন্তু করোনা পরিস্থিতি এবং এই ইসির মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে। সবকিছু মিলিয়ে এখন আইন করে ইসি গঠন করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী যেটা বলেছেন সার্চ কমিটির মাধ্যমেই ইসি গঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৫১৯ জন ঋণগ্রহীতা, বেশি বিএনপির

‘কোভিডের কারণে নতুন আইন করে ইসি গঠনের সুযোগ নেই’

আপডেট সময় ০৫:১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১