ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পটুয়াখালীতে মার্কেটে আগুন, ৭০ দোকান পুড়ে ছাই

আকাশ জাতীয় ডেস্ক:

পটুয়াখালী শহরের নিউ মার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত ৭০টি দোকান পুড়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুনের সূত্রপাতের সঠিক কারণ এখনো জানা যায়নি। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ করছে বিদ্যুৎ বিভাগ।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মুদি-মনোহরি, কসমেটিকস, কৃষি পণ্যের দোকান, মাছ মাংসের আড়তসহ প্রায় ৭০টি দোকানের ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।

পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো কিছু কিছু জায়গায় ধোঁয়া উঠছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

বরিশাল বিভাগের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মন্তাজ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পটুয়াখালী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং আমতলি ও বাকেরগঞ্জের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দুই ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে কাজ চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে মার্কেটে আগুন, ৭০ দোকান পুড়ে ছাই

আপডেট সময় ১২:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১