ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের তাগিদ আইজিপির

আকাশ জাতীয় ডেস্ক:

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে দুর্গাপূজার আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা সম্পর্কিত সভায় তিনি এই নির্দেশনা দেন। এতে সারাদেশের পুলিশের শীর্ষ কর্মকর্তারা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন গুজব ছড়াতে না পারে সেদিকে পুলিশকে সতর্ক থাকতে আহ্বান জানিয়ে আইজিপি বলেন, স্থানীয়ভাবে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা বিধান করতে হবে।

পূজা চলাকালে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্ম অনুভূতির প্রতি যথাযথ সম্মান দেখানোর জন্য পূজা উদযাপন কমিটির নেতাদের প্রতি আহ্বান জানান পুলিশপ্রধান।

বেনজীর আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর প্রাজ্ঞ নেতৃত্বে দেশে সমানভাবে সবার অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বেড়েছে। ফলে প্রতি বছরই পূজামণ্ডপের সংখ্যা বাড়ছে।

সভায় অংশগ্রহণকারী পূজা উদযাপন পরিষদ নেতারা পুলিশের গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন এবং আইজিপিকে ধন্যবাদ জানান।

সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতা, রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি, এনএসআই, ডিজিএফআই এবং অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের তাগিদ আইজিপির

আপডেট সময় ১১:১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১