ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার:সংসদে অর্থমন্ত্রী তীব্র বিতর্কের মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাম্পের ভুয়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়েছে ইরান: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এক রাত পর শিশু সন্তানসহ কারামুক্ত হলেন সেই মহিলা লীগ নেত্রী চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

বার্সার মেসিকে ছেড়ে দেওয়া নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন লা লিগা সভাপতি

আকাশ স্পোর্টস ডেস্ক:

লিওনেল মেসিকে কেন ধরে রাখতে পারেনি বার্সেলোনা তা নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।

রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজে প্রভাবিত হয়েই বার্সা সভাপতি লাপোর্তা মেসিকে দলে রাখতে পারেননি বলে দাবি করেছেন তেবাস।

তেবাসের মতে, ১৪০ কোটি ইউরো দেনার দায়ে ডুবতে বসা বার্সার সভাপতি সের্হিও আগুয়েরো ও মেম্ফিস ডিপাইকে দলে না টানায় মেসিকে ধরে রাখতে পারেননি।

স্প্যানিশ সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এমন সব বিস্ফোরক তথ্য দিয়ে লাপোর্তার সঙ্গে ফোনে কি কথা হয়েছিল জানান লা লিগা সভাপতি।

বলেন, আমার মতে, তারা মেসিকে ধরে রাখতে পারত। মেম্ফিস ও আগুয়েরোদের মতো খেলোয়াড়দের সই করান লাপোর্তা …এসব খেলোয়াড়কে সই না করালে তারা মেসিকে রাখতে পারত।’

উল্লেখ্য, গত আগস্টে বার্সা সভাপতি লাপোর্তা জানিয়েছিলেন, সিভিসি ক্যাপিটাল পার্টনার্সের (সিসিভি) কাছে লা লিগার ১০ শতাংশ ব্যবসা বিক্রির প্রস্তাবে রাজি হলে মেসিকে ধরে রাখা সম্ভব হতো। এই চুক্তিতে রাজি না হওয়া নিয়ে তখন বার্সার সঙ্গে বিরোধ চলছিল লা লিগা সভাপতির।

তেবাসের দাবি, ওই চুক্তি করতে রাজি ছিলেন লাপোর্তা। রিয়াল সভাপতির প্ররোচনায় পড়ে চুক্তি করা থেকে পিছিয়ে গেছেন লাপোর্তা।

তেবাস বলেন, ‘লাপোর্তার বাসায় রাতের খাবার খেয়েছি। তখন তিনি সিভিসি চুক্তিতে রাজি ছিলেন। পরে লাপোর্তা আমাকে ফোন করে জানতে চান “সিভিসি চুক্তি দ্রুত করা সম্ভব? ছেলেটা (মেসি) ভরসা পাচ্ছে না।” তাকে তখন বলি, এই (সিভিসি) বিষয়টি জনসমক্ষে আসলে ফ্লোরেন্তিনো তা বানচাল করার চেষ্টা করবে। লাপোর্তা তখন বললেন, না, সমস্যা নেই, আমি দৃঢ় থাকব। আসলে কোনো সন্দেহ নেই, এর পেছনে কলকাঠি নেড়েছেন ফ্লোরেন্তিনো।’

রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বার্সা সভাপতিকে ফুসলিয়ে ওই চুক্তি করা থেকে বিরত রাখেন বলে দাবি তেবাসের।

প্রসঙ্গত, লা লিগার ১৭টি ক্লাব সিসিভির চুক্তিতে রাজি হয়ে বেশ কিছু অর্থ পেয়েছে। এর বিনিময়ে লা লিগার আয় (টিভি স্বত্বসহ) থেকে ১০ শতাংশ করে অর্থ আগামী ৫০ বছর নেবে সিভিসি। তবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও সিভিসি চুক্তিতে রাজি হয়নি। যে কারণে এই তিন ক্লাবের আয়ে হাত দিতে পারবে না প্রতিষ্ঠানটি।

তবে এতে আর্থিক দৈন্যতা কাটেনি বার্সার। বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষের পর ফ্রি এজেন্ট হয়ে পড়েন মেসি। লা লিগার বেঁধে দেওয়া বেতনসীমার মধ্যে থেকে মেসির চুক্তি নবায়ন করা সম্ভব হয়নি বার্সার পক্ষে। এরপর পিএসজিদের যোগ দেন মেসি।

Tag :
আপলোডকারীর তথ্য

পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার:সংসদে অর্থমন্ত্রী

বার্সার মেসিকে ছেড়ে দেওয়া নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন লা লিগা সভাপতি

আপডেট সময় ০৭:০০:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১