ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘তাইওয়ান চুক্তি’ মেনে চলবে যুক্তরাষ্ট্র-চীন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তাইওয়ানের সঙ্গে বেইজিংয়ের উত্তেজনার মধ্যে চীন ও যুক্তরাষ্ট্র ‘তাইওয়ান চুক্তি’ মেনে চলার বিষয়ে সম্মত হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আলাপের পর তারা ‘তাইওয়ান চুক্তি’ মেনে চলার ক্ষেত্রে সম্মত হন। বিষয়টি সাংবাদিকদের জানান জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, আমি শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছি। ‘তাইওয়ান চুক্তি’ মেনে চলতে আমরা একমত। আমি মনে করি না চুক্তি মেনে চলা ছাড়া অন্য কিছু করা উচিত।

তাইওয়ানের আকাশসীমা অব্যাহতভাবে লঙ্ঘন করার কারণে বেইজিংয়ের সঙ্গে সম্প্রতি উত্তেজনা দেখা দেয়। এর মধ্যে ‘তাইওয়ান চুক্তি’ মেনে চলতে যুক্তরাষ্ট্র ও চীন সম্মত হয়েছে— এমন খবর এলো।

দীর্ঘদিন ধরে ওয়াংশিটন ‘এক চীন নীতি’তে অটল রয়েছে। এর আওতায় যুক্তরাষ্ট্র তাইওয়ান নয়, চীনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে আসছে। তাইওয়ান রিলেশন অ্যাক্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে নয়, চীনের সঙ্গেই কূটনৈতিক সম্পর্ক রাখবে।

সম্প্রতি চীন তাইওয়ানের আকাশসীমায় টানা চার দিন রেকর্ডসংখ্যক সামরিক বিমান পাঠায়, যা কিছু বিশ্লেষকের মতে, দ্বীপের জাতীয় দিবসের আগে তাইওয়ানের প্রেসিডেন্টের জন্য একটি সতর্ক বাণী।

তাইওয়ানের নিজস্ব সংবিধান, সামরিক বাহিনী এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা রয়েছে। অঞ্চলটি নিজেকে সার্বভৌম রাষ্ট্র বলে মনে করে। অরপদিকে চীন দাবি করে তাইওয়ান তাদের নিজস্ব ভূমি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘তাইওয়ান চুক্তি’ মেনে চলবে যুক্তরাষ্ট্র-চীন

আপডেট সময় ০১:৫৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১