ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যে শর্তে তালেবানকে স্বীকৃতি দিতে চান ম্যাঁক্রো

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আসন্ন জি-২০ সম্মেলনে তালেবানের স্বীকৃতি নিয়ে আলোচনা চান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এই সম্মেলন থেকে আফগানিস্তানের নতুন ক্ষমতাসীন গোষ্ঠীকে স্পষ্ট বার্তাও দিতে চান তিনি।

মঙ্গলবার ফ্রান্সের একটি রেডিও প্রেসিডেন্ট ম্যাঁক্রোর একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। এই সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট এসব কথা জানিয়েছেন।

চলতি মাসের শেষ দিকে ইতালির রাজধানী রোমে জি-২০ সম্মেলন হওয়ার কথা রয়েছে। এই সম্মেলনের প্রসঙ্গ টেনে এমানুয়েল ম্যাঁক্রো বলেন, আসন্ন জি-২০ সম্মেলনে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে তিনি আলোচনা করবেন এবং এই আলোচনায় ইউরোপ, আমেরিকা, চীন, রাশিয়াসহ সবাই এক হয়ে তালেবানের আন্তর্জাতিক স্বীকৃতির শর্ত প্রশ্নে স্পষ্ট বার্তা দিতে হবে।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, তালেবানকে দেওয়া শর্তের মধ্যে অবশ্যই নারীর অধিকার, বিদেশি মানবিক কার্যক্রমের প্রবেশগম্যতা, জঙ্গিগোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক না রাখার মতো বিষয় অবশ্যই রাখতে হবে।

ম্যাঁক্রো বলেন,আন্তর্জাতিক স্বীকৃতির একটা বিনিময়মূল্য থাকা উচিত। তালেবানকে নারী-পুরুষের সমতার মতো বিষয়ে জোর দিতে হবে। তালেবানকে স্বীকৃতি দেওয়ার জন্য এগুলো শর্ত হিসেবে থাকতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যে শর্তে তালেবানকে স্বীকৃতি দিতে চান ম্যাঁক্রো

আপডেট সময় ০৬:৩০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১