ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্লিনফিড বাস্তবায়নে ফের মোবাইল কোর্ট : তথ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বিদেশি চ্যানেলের ‘ক্লিন ফিড’ বা বিজ্ঞাপনহীন সম্প্রচার বাস্তবায়নে বুধবার (৬ অক্টোবর) থেকে আবারও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ট্রাস্টি বোর্ডের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, আমরা আজকেও সময় দিচ্ছি। আমাদের আশেপাশে দেশগুলো অনেক সিরিয়াস। দেশের স্বার্থে এই আইন কার্যকর করেছি। আইন কার্যকরের বিষয়ে আমরা এবার বদ্ধ পরিকর। আর কেউ বিভ্রান্তি ছড়ালে সেটির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দেশে অনেক চ্যানেলের ক্লিনফিড আসে। সেগুলো প্রথমে কেউ চালায়নি, পরে অনেকে চালানো শুরু করেছে। আমরা আজকেও সময় দিচ্ছি, যেসব চ্যানেল ক্লিনফিড হিসেবে আসে, সেগুলো চালানোর জন্য।

তিনি আরও বলেন, বুধবার (৬ অক্টোবর) থেকে আবার দেশের বিভিন্ন জায়গায় যেসব চ্যানেল ক্লিনফিড আসা সত্ত্বেও চালানো হচ্ছে না, সেটির জন্য মোবাইল কোর্ট চালানো হবে। অন্যান্য শর্ত যদি কেউ না মানে, তাহলে মোবাইল কোর্টের আওতায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, আমরা দেশ এবং দেশের মিডিয়া ইন্ডাস্ট্রিজের স্বার্থে আইন কার্যকর করেছি। এ আইন আশেপাশের অনেক দেশে অনেক আগেই কার্যকর হয়েছে। আমাদের দেশের একটি মহল এ আইন কার্যকর করতে দেয়নি।

বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। শুধুমাত্র একটি পক্ষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে তা নয়, এটাকে পুঁজি করে আরও কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করেছে। সেগুলো হালে পানি পায়নি।

এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান, বিজেসি চেয়ারম্যান রেজোয়ানুল হক, প্রতিষ্ঠাতা সদস্য মানস ঘোষ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্লিনফিড বাস্তবায়নে ফের মোবাইল কোর্ট : তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৫:২৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১