ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে: আসিফ মাহমুদ রুমিন ফারহানার পক্ষে প্রচারণা, এবার ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ সবাই ভোটকেন্দ্রে যান, যাকে ইচ্ছে ভোট দিন: গয়েশ্বর চন্দ্র রায় শেফার্ডের হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ওয়েস্ট ইন্ডিজের হাদি হত্যার বিচার নিশ্চিত হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না: মাসুমা হাদি নিপা ভাইরাসে দেশে এ বছরের ‘প্রথম মৃত্যু’ যাত্রাশিল্পী মিলন কান্তি দে মারা গেছেন ঢাকা-১৪ ও ১৬ আসন অধিক ঝুঁকিপূর্ণ : সেনাবাহিনী নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে, এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ

নির্বাচন কমিশন গঠিত হবে সার্চ কমিটির মাধ্যমে: প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়ার পর সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (০৪ অক্টোবর) বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘নতুন নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে’ এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, এখানে মহামান্য রাষ্ট্রপতি একটা সার্চ কমিটি করবেন তার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশন তাদের ৫ বছর মেয়াদ পূর্ণ করবে। পরবর্তী নির্বাচন কমিশন ২০২৩ সাল শেষে ১২তম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবে।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ সময় গণভবনে উপস্থিত থাকার পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও ভিডিও কনফারেন্সে গণভবনের সঙ্গে সংযুক্ত ছিলেন সাংবাদিকরা।

সংবাদ সম্মেলন পরিচালনা করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

Tag :
আপলোডকারীর তথ্য

নির্বাচন কমিশন গঠিত হবে সার্চ কমিটির মাধ্যমে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৪৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১