ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, থাকছে যেসব সুবিধা শিশুদের সু-স্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর জঙ্গি নাটক’ সাজিয়ে মেজর জাহিদকে হত্যা, স্ত্রী-সন্তানকে গুমের অভিযোগ বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ‘জৈন্তাপুরে পাটওয়ারীর গাড়িবহরকে কড়া নিরাপত্তায় সীমান্ত পার করে দেওয়া হয়’ — হামলার দাবি নাকচ ওসির স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ রাশিয়ায় তৈরি ক্যানসারের টিকা প্রথম রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে

‘ছাত্রলীগকে সকল দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’

আকাশ জাতীয় ডেস্ক:

ছাত্রলীগকে সকল দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করে পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বাংলাদেশের ইতিহাস মানেই ছাত্রলীগের ইতিহাস। ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে থেকে আজ পর্যন্ত মানুষের অধিকার আদায়ের সব আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগ ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং আছে।

সোমবার বিকাল সাড়ে ৫টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে পদত্যাগে বাধ্য করেছিলো ছাত্রলীগ। ২০০১ সালের প্রহসনের নির্বাচনে সারাদেশে বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে সারাদেশে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে প্রতিরোধ গড়ে তুলেছিল ছাত্রলীগ। ২০১৪ সালের নির্বাচনে বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলো ছাত্রলীগ। আমাদের সৌভাগ্য এককালের ছাত্রলীগ নেত্রী আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী। যিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ১৮ বার জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে রেকর্ড সৃষ্টি করে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম আরও বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন। আর দেশরত্ন শেখ হাসিনার ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে বইখাতা তুলে দিয়েছিলেন। দেশের সকল দুর্যোগে ছাত্রলীগ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। করোনাকালে মানবতার পাশে ছিলো। কৃষকের ধান কেটে গোলায় তুলে দিয়েছে। ছাত্রলীগ সব সময় প্রগতি ও উন্নয়নের জন্য অতীতের মতো কাজ করে জননেত্রীর হাতকে শক্তিশালী করবে। তবে এখনো দেশবিরোধীরা নানান ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রলীগকে রুখে দাঁড়াতে হবে।

নড়িয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক স্বপন দেওয়ানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক রিয়াদ শেখ, রফিকুল ইসলাম আকাশ, বিল্লাল হোসেন বিজয়, শিমুল হাওলাদার প্রমুখ।

তিনি আরও বলেন, এতিমের টাকা মেরে খাওয়া সাজাপ্রাপ্ত আসামি বেগম খালেদা জিয়া ও দুর্নীতিবাজ তারেক রহমানরা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রের জবাব দিতে ছাত্রলীগকে সর্বদা প্রস্তুত থাকতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

‘ছাত্রলীগকে সকল দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’

আপডেট সময় ১১:৪৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১