ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভারতীয় অধিনায়কের হুঙ্কার

আকাশ স্পোর্টস ডেস্ক:

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৯। ভারত ১০৭। আগামীকাল মালদ্বীপের মালেতে সাফ ফুটবলে মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী।

শ্রীলংকাকে হারিয়ে সাফ শুরু করা জামাল ভূঁইয়ারা ফুরফুরে মেজাজে আছেন। বাংলাদেশের ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এ জয়।

শনিবার মালেতে বাংলাদেশের অনুশীলন শেষে ফরোয়ার্ড মো. ইব্রাহিম বলেছেন, ‘আমরা ভারতের বিপক্ষে কলকাতার যুব ভারতীতে ভালো খেলেও জিততে পারিনি। এখানে জিতলে দারুণ হবে।’

তবে ম্যাচের আগে লাল-সবুজদের হুঙ্কারই দিয়ে রাখছেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে যুদ্ধ বলে ঘোষণা দিলেন তিনি। শনিবার দুপুরে অনুশীলনের পর টিম হোটেলে ফিরে মালদ্বীপ থেকে ভিডিও কনফারেন্সে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সুনীল।

বাংলাদেশের বিপক্ষে কেমন প্রস্তুতি জানতে চাইলে সুনীল জানালেন, বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক তারা। ছেত্রী বলেন, ‘আমার কাছে প্রত্যেকটি ম্যাচই যুদ্ধের মতো। তাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যেতে হবে। ৯০ নয়, আমাদের ১০০ শতাংশ উজাড় করে দিতে হবে। কোনো ম্যাচই সহজ নয়। বাংলাদেশ সম্প্রতি কোচ পরিবর্তন করেছে। প্রতিপক্ষ হিসেবে ওরা খুবই শক্তিশালী। গত তিন-চার মাসে আমরা বাংলাদেশের বিপক্ষে খেলেছি। কঠিন লড়াই হয়েছিল। সব দলই উন্নতি করেছে। আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এখন শুধু বাংলাদেশকে নিয়েই ভাবছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভারতীয় অধিনায়কের হুঙ্কার

আপডেট সময় ০৬:৪৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১