ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কানাডার নাগরিকের বিরুদ্ধে আইএসের ভিডিওতে কণ্ঠ দেওয়ার অভিযোগ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের প্রোপাগান্ডা ভিডিওতে কণ্ঠ দেওয়ার অভিযোগে কানাডার এক নাগরিককে যুক্তরাষ্ট্রে অভিযুক্ত করা হয়েছে।

সৌদি আরবে জন্ম নেওয়া মোহাম্মদ খলিফাকে ২০১৯ সালে সিরিয়া থেকে আটক করে কুর্দি মিলিশিয়া বাহিনী। এর পর তাকে এফবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। খবর বিবিসির। ৩৮ বছর বয়স্ক ওই ব্যক্তির বিরুদ্ধে সহিংসতার ভিডিওতে কণ্ঠ দেওয়ার অভিযোগ এনেছেন আইনজীবীরা।

তারা বলছেন, অনুবাদক ও ভিডিওতে নেপথ্য কণ্ঠ দেওয়ার আগে তিনি এক আইএস যোদ্ধা হিসাবেও লড়াই করেছেন। সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করার অভিযোগে আগামী সপ্তাহে তাকে যুক্তরাষ্ট্রের একটি আদালতে হাজির করা হবে।

তাকে আটকের পর সংবাদপত্রে দেওয়া একটি সাক্ষাৎকারে খলিফা দাবি করেছিলেন, তিনি ছোটখাটো একজন যোদ্ধা ছিলেন এবং আইএসের শুধু নেপথ্য কণ্ঠ হিসাবে কাজ করেছেন।

তিনি দাবি করেছেন, যেসব ভয়াবহ ভিডিওতে তিনি নেপথ্য কণ্ঠ দিয়েছেন, সেগুলো ভিডিও করা অথবা সেসব ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। আইএসে যোগ দেওয়ার জন্য সিরিয়ার উদ্দেশ্যে ২০১৩ সালে কানাডা ছাড়েন খলিফা।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্যানুযায়ী, ইংরেজি ও আরবি ভাষায় অনর্গল কথা বলতে পারার কারণে তিনি আইএসের প্রোপাগান্ডা দলের অন্যতম প্রধান সদস্যে পরিণত হন। বিচারে দোষী প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

সিরিয়া ও ইরাকের বেশ কিছু এলাকা দখল করে নেওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া আইএসের সেসব অনলাইন ভিডিওতে শিরচ্ছেদ করা এবং অন্য বর্বরতা দেখানো হতো, যার মাধ্যমে তারা সদস্য সংগ্রহের চেষ্টা করত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কানাডার নাগরিকের বিরুদ্ধে আইএসের ভিডিওতে কণ্ঠ দেওয়ার অভিযোগ

আপডেট সময় ১২:৪৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১