ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদকের পার্টি থেকে আটক শাহরুখপুত্র আরিয়ান, চলছে জেরা

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মাদক সেবনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

শনিবার রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন এনসিবির কর্মকর্তারা। অভিযোগ, সেখানে রেভ পার্টি চলছিল। আটক হওয়া সেই ১০ জনের মধ্যেই রয়েছেন শাহরুখ-পুত্র। শুধু বলিউড নয়, পুলিশ সূত্রে খবর ফ্যাশন জগতের অনেকেও উপস্থিত ছিলেন সেখানে। সেই ক্রুজ পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়েই সেখানে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

শনিবার রাতে যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই ক্রুজে চেপে বসেছিলেন এনসিবি গোয়েন্দারা। সেই পার্টিতে অনেকেই যখন নেশায় বুঁদ তখনই তাদের হাতেনাতে ধরে ফেলেন তারা। বাজেয়াপ্ত করা হয় কোকেন, হাশিস, এমডিএম-এর মতো প্রচুর টাকার মাদক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদকের পার্টি থেকে আটক শাহরুখপুত্র আরিয়ান, চলছে জেরা

আপডেট সময় ১২:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১