ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

আসামি ছেড়ে না দিলে থানায় মলমূত্র ঢেলে দেওয়ার হুমকি

আকাশ জাতীয় ডেস্ক:

ষ্টিয়ার কুমারখালীতে ৫০ লিটার বাংলা মদসহ হরিজন পল্লীর দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। তাদের ছাড়িয়ে নিতে থানায় মলমূত্র ঢেলে দেওয়ার হুমকি দিয়েছে উপজেলার পৌরসভার হরিজন পল্লীর সদস্যরা।

শনিবার দুপুরে হরিজন পল্লীর প্রায় ৫০ জন নারী পুরুষ কুমারখালী থানায় এই ঘটনা ঘটায়। দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ী কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড় হরিজন পল্লীর ছেদিয়া বাঁশফোড়ের ছেলে উজ্জ্বল বাঁশফোঁড় ও বাদল বাঁশফোড়ের ছেলে জীবন বাঁশফোড়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের চড়াইকোল আলাউদ্দিন নগর এলাকা থেকে কুমারখালী থানার এসআই নজরুল সঙ্গীয় অফিসারসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে ৫০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। আসামিদেরকে থানায় নিয়ে আসা হলে কুমারখালী পৌরসভার হরিজন পল্লীর প্রায় ৫০ জন নারী পুরুষ থানা চত্বরে এসে আসামিদের ছেড়ে দেওয়া না হলে বালতিতে মল নিয়ে ঢেলে দেওয়ার হুমকি দেয়। এসময় পুলিশ কঠোর অবস্থানে থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ৫০ লিটার মদসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

আসামি ছেড়ে না দিলে থানায় মলমূত্র ঢেলে দেওয়ার হুমকি

আপডেট সময় ১১:৪৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১