ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এবার সীমান্তে সুইসাইড স্কোয়াড নামাচ্ছে তালেবান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগান সীমান্তে সুইসাইড স্কোয়াড মোতায়েন করতে যাচ্ছে তালেবান। এরই মধ্যে ওই সুইসাইড স্কোয়াড গঠন করা হয়েছে বলে আফগানিস্তানের স্থানীয় একটি সংবাদ সংস্থা শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

বাদাখশান প্রদেশে ডেপুটি গভর্নর মোল্লা নিসার আহমেদ আহমেদি গণমাধ্যমকে সুইসাইড স্কোয়াড গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তাজিকিস্তান ও চীনের সীমান্তবর্তী বাদাখশান প্রদেশে এই সুইসাইড স্কোয়াড মোতায়েন করা হবে জানা গেছে।

মোল্লা নিসার জানান, ওই সুইসাইড স্কোয়াডের নাম দেওয়া হয়েছে লস্কর-ই-মনসুরী। সাবেক আফগান সরকারের নিরাপত্তা রক্ষীদের ওপর তালেবানের যে দলটি আত্মঘাতী হামলা চালাত মূলত সেই দলটিকেই নতুন নাম দিয়ে সীমান্তে মোতায়েত করা হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, এই আত্মঘাতী দলটি না থাকলে মার্কিনিদের প্রতিহত করা সম্ভব হতো না। এই সাহসী মানুষগুলো শরীরে বিস্ফোরণ বেঁধে আফগানিস্তানের মার্কিন ঘাঁটিগুলোতে আত্মঘাতী হামলা চালাতেন। আক্ষরিক অর্থেই এই মানুষগুলোর কোনো ভয় নেই। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের উৎসর্গ করছেন।

এর আগে ‘বদর ৩১৩ ব্যাটালিয়ন’ নামে আধুনিক সমরাস্ত্র আর বেশভূষার সজ্জিত কমান্ডো বাহিনীও গঠন করেছে তালেবান। কাবুল বিমানবন্দরে তালেবানের এই আধুনিক কমান্ডো বাহিনীকে মোতায়েন করা হয়েছে। এই ‘বদর ৩১৩ ব্যাটালিয়ন’ এর সব সদস্যও আত্মঘাতী হামলাকারী হিসেবেই কাজ করছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার সীমান্তে সুইসাইড স্কোয়াড নামাচ্ছে তালেবান

আপডেট সময় ১০:২৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১