ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদিতে বাড়ির ওপর পড়ল ড্রোন-ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের একটি জনবহুল এলাকায় কয়েকটি বাড়ির ওপর হুথিদের তিনটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ও তিনটি বোমাবহনকারী ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে এই ঘটনা ঘটে বলে শনিবার একটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে সৌদি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ওই ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করা হয়।

জাজানের বেসামরিক প্রতিরক্ষা অধিদফতরের মুখপাত্র মোহাম্মদ আল-গামদি জানান, এসব ধ্বংসাবশেষ উহুদের আল-মাসারাহ এলাকার পাশে একটি আবাসিক এলাকায় পড়ে। এতে অন্তত ১৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি।

সৌদি আরবে প্রায়ই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ড্রোন হামলা চালায় বলে অভিযোগ আছে।

ওই বিদ্রোহী দল ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল নেয়। বর্তমানে তারা ইমেয়েন সরকারের বিরুদ্ধে দেশজুড়ে লড়াই চালিয়ে যাচ্ছে। সম্প্রতি তেলসমৃদ্ধ মারিব প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে হুথি বিদ্রোহীদের লড়াইয়ে অন্তত ৬৭ জন নিহত হন।

সৌদি নেতৃত্বাধীন আরব জোট আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া ইয়েমেন সরকারকে ক্ষমতায় ফেরাতে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সৌদিতে বাড়ির ওপর পড়ল ড্রোন-ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

আপডেট সময় ০৬:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১