ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মায়ের জমি নিয়ে বিরোধ, ছোট ভাইকে খুন করলো বড় ভাই

আকাশ জাতীয় ডেস্ক: 

দিনাজপুরের নবাবগঞ্জে বড় ভাই শ্যামল চন্দ্রের বিরুদ্ধে রাখাল চন্দ্র (৪৫) নামে আপন ছোট ভাইকে খুন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাখাল চন্দ্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ইশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাখাল চন্দ্র নবাবগঞ্জের মাহমুদপুর ইউনিয়নের ইশ্বরপুর গ্রামের হরিস চন্দ্রের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, ইশ্বরপুর গ্রামের শ্যামল চন্দ্র ও রাখাল চন্দ্র আপন দুই ভাই। তাদের মায়ের কিছু জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কিছু দিন থেকে বিরোধ চলছিল। শুক্রবার সকালে দুই ভাইয়ের মধ্যে ওই জমি নিয়ে আবারো বিরোধ সৃষ্টি হয়। এ সময় বড়ভাই শ্যামল চন্দ্র ছোট ভাই রাখাল চন্দ্রকে ‘স্কু’ ড্রাইভার দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে অটোরিকশায় নবাবগঞ্জ উপজেলা হাসপাতালের নেয়ার পথে সে মারা যায়।

নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

মায়ের জমি নিয়ে বিরোধ, ছোট ভাইকে খুন করলো বড় ভাই

আপডেট সময় ১০:০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১