ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঘুষ না দেওয়ায় জমি রেজিস্ট্রি হয়নি প্রতিমন্ত্রীর!

আকাশ জাতীয় ডেস্ক:

স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, সরকারি প্রতিষ্ঠানে লেখা ‘আমি ও আমার অফিস দুর্নীতি মুক্ত’, এ কথা কেউ বিশ্বাস করলেও আমি করি না। এক সপ্তাহ আগে আমি আমার ছেলেকে জমি রেজিস্ট্রি করতে পাঠিয়েছিলাম। কিন্তু ঘুষের টাকা না দেওয়ায় আমার কাজ হয়নি। আমি লজ্জায় তা কাউকে বলতেও পারিনি। ফলে এ ধরনের সাইনবোর্ড দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।

বেলা সাড়ে ১১টায় যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত জনসচেতনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশে জনকল্যাণে যত আইন হয়েছে তা আওয়ামী লীগের আমলেই হয়েছে। বঙ্গবন্ধু স্বাধীনতাত্তোর যে সংবিধান দিয়েছেন সেটিও বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা। তার কন্যাও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে ২০০৯ সালে জনগণকে তথ্য অধিকার আইন নামক ব্রহ্মাস্ত্র উপহার দেন এবং এর দ্বারা মানুষ উপকৃত হচ্ছে।

সংগঠনের খুলনা অঞ্চলের সমন্বয়ক মবিনুল ইসলাম মবিনের সভাপতিত্বে সংগঠনের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর, মণিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ঘুষ না দেওয়ায় জমি রেজিস্ট্রি হয়নি প্রতিমন্ত্রীর!

আপডেট সময় ১১:৪৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১