ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

লেখক, সাংবাদিক ফরহাদ খান আর নেই

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলা একাডেমির সাবেক পরিচালক, সাংবাদিক, লেখক, গবেষক ও প্রাবন্ধিক ফরহাদ খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (০১ অক্টোবর) ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। লেখক ফরহাদ খানের বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দুই ছেলেমেয়ে রেখে গেছেন। তার স্ত্রী মারা গেছেন আগেই।

বাংলা একাডেমির কর্মকর্তা কাজী জাহিদুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ফরহাদ খান কিছু দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। এর মধ্যে তার করোনা সংক্রমণ ধরা পড়ে। গত সপ্তাহে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে মিরপুর ১১ নম্বরের জান্নাতুল মাওয়া কবরস্থানে ফরহাদ খানকে দাফন করা হয়। উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশোনা করেন তিনি। ১৯৭০ সালে কুষ্টিয়ার কুমারখালী কলেজে তার কর্মজীবন শুরু।

বাংলা একাডেমিতে ফরহাদ খান যোগ দেন ১৯৭৩ সালে। এরপর ভাষা-সাহিত্য, সংস্কৃতি ও পত্রিকা বিভাগে দায়িত্ব পালন করেন তিনি। ২০০২ সালে তিনি পরিচালক হিসেবে অবসরে যান।

১৯৮৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ডয়েচে ভেলে বাংলা বিভাগের সম্পাদক হিসেবে কাজ করেন। বাংলাদেশ টেলিভিশনে ‘মোদের গরব মোদের আশা’, ‘আহমান বাংলা’ ও ‘মাতৃভাষা’ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি।

ফরহাদ খানের প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে প্রতীচ্য পুরাণ, বাংলা শব্দের উৎস অভিধান, চিত্র ও বিচিত্র, হারিয়ে যাওয়া হরফের কাহিনী, শব্দের চালচিত্র, নীল বিদ্রোহ, বাঙালির বিবিধ বিলাস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

লেখক, সাংবাদিক ফরহাদ খান আর নেই

আপডেট সময় ০৪:৪৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১