ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

শিক্ষার্থীকে বেদম পেটালেন জামায়াতের আমির

আকাশ জাতীয় ডেস্ক:

পটুয়াখালীর দশমিনায় সাকিবুল ইসলাম অনিক (১৫) নামে এক শিক্ষার্থীকে বেদম মারধরের অভিযোগ উঠেছে ওয়াজিউল্লাহ মাওলানা নামে জামায়াতের সাবেক এক আমির, তার ছেলে ও এক শিক্ষকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের দশমিনা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আহত অনিককে তার বাবা মাহবুব বিশ্বাস উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করেছেন। অনিক উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

আহত অনিকের অভিযোগ, তার বাড়ি দশমিনা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এলাকায়। ঘটনার দিন অনিক ওই মাদ্রাসায় পড়ুয়া মাহিদ নামে তার এক বন্ধুর কাছে পাওনা ধার টাকা আনতে যান। মাদ্রাসায় গিয়ে তিনি ছোট এক মেয়ে শিক্ষার্থীর কাছে যানতে চান তার বন্ধু মাহিদ মাদ্রাসায় এসেছে কিনা। অনিকের দাবি ওই মেয়ে শিক্ষার্থীর সঙ্গে কথা বলার অভিযোগে উপজেলা জামায়াতের সাবেক আমির ও ওই মাদ্রাসার শিক্ষক ওয়াজিউল্লাহ মাওলানা, তার ছেলে নাবিল এবং নুর ইসলাম (নুরু) মাওলানা নামে এক শিক্ষক তাকে দুই দফায় বেদম মারধর করেন।

এ সময় তাকে রক্ষা করতে গেলে তার মা মোসা. সিরিনা বেগমকেও লাঞ্ছিত করা হয় বলে অনিকের দাবি।

অভিযোগের বিষয় ওই মাদ্রাসার শিক্ষক ওয়াজিউল্লাহ মাওলানা বলেন, অনিক তাদের মাদ্রাসায় গিয়ে এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিল। এ সময় তাকে বাধা দেয়া হলে সে শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করেন। এ ঘটনা নিয়ে অনিক তার মায়ের সঙ্গেও খারাপ আচরণ করেছেন। অনিককে মারধর করা হয়নি। ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়েছে। অনিকের বিরুদ্ধে তারা মামলা করবেন বলে জানিয়েছেন।

দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

শিক্ষার্থীকে বেদম পেটালেন জামায়াতের আমির

আপডেট সময় ০৯:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১