ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পিতার মৃত্যুর খবরে মেয়ে, মেয়ের মৃত্যুর খবরে নাতির মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জের চুনারুঘাটে পিতার মৃত্যুর খবরে মেয়ের মৃত্যু এবং মেয়ের মৃত্যুর খবরে নাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটে।

একই দিনে পরপর একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় চুনারুঘাটে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে তিন প্রজন্মের মৃত্যুর সংবাদ ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের হাজী আরজু মিয়া (৭০) বসবাস করতেন চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজারে। তিনি সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার সকাল ৬টায় তিনি মারা যান।

তার মৃত্যু সংবাদ শোনার পর দুপুর ১২টায় তার বড় মেয়ে সুরাইয়া খাতুন (৪৫) স্ট্রোক করে চুনারুঘাট হাসপাতালে মারা যান। এনিয়ে বাসায় আত্মীয়স্বজন যখন কান্নায় ভেঙে পড়েন- এরই মধ্যে প্রয়াত সুরাইয়া খাতুনের মৃত্যু সংবাদ শুনে তার বড় মেয়ে উরপা জাহান (১৫) স্ট্রোক করে মারা যায়।

এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে। এদিকে তাদের মৃত্যু সংবাদ ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে মা ও মেয়ের জানাজা বাদআসর শ্রীকুটা মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। তাদের দাফনের পরপরই বাদমাগরিব একই স্থানে পিতা আরজু মিয়ার জানাজা শেষে একই কবরস্থানে দাফন করা হয়। একই সঙ্গে তিন প্রজন্মের এ মৃত্যুর খবর কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পিতার মৃত্যুর খবরে মেয়ে, মেয়ের মৃত্যুর খবরে নাতির মৃত্যু

আপডেট সময় ০৯:০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১