ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জানাজায় অংশ নিয়ে ফেরার পথে লাশ হলেন স্বামী, আহত স্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

আলমডাঙ্গায় নিকটাত্মীয়র জানাজায় অংশ নিয়ে ফেরার পথে নিজেই লাশ হলেন গরু ব্যবসায়ী ইয়ামিন আলী। গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে স্ত্রী।

মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীরামপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন ইয়ামিন আলীর স্ত্রী বুলবুলি খাতুন। নিহত ইয়ামিন আলী উপজেলার মাদারহুদা গ্রামের জেকের আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, গরু ব্যবসায়ী ইয়ামিন আলী (৫০) তার স্ত্রী বুলবুলি খাতুনকে সঙ্গে নিয়ে শ্রীরামপুর গ্রামে এক নিকটাত্মীয়র জানাজায় অংশ নিতে যান।

জানাজা শেষে বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে শ্রীরামপুর বাজারমোড়ে পৌঁছলে কুষ্টিয়াগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। স্বামী-স্ত্রী মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর জখম হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক স্বামী ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। স্ত্রী বুলবুলি খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

জানাজায় অংশ নিয়ে ফেরার পথে লাশ হলেন স্বামী, আহত স্ত্রী

আপডেট সময় ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১