ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সাফের মিশনে মালদ্বীপের পথে জামালরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

সাফ চ্যাম্পিয়ন্সশিপ ফুটবলে দীর্ঘ এক যুগ শিরোপার স্বাদ পাচ্ছে না বাংলাদেশ। গত চার আসরে লাল-সবুজের জার্সিধারীদের গল্পটা আরও হতাশার। পেরোতে পারেননি গ্রুপ পর্বই! এবার সে সব গ্লানি মুছে ফেলে আবার শিরোপার দেখা পেতে চান জামাল-জিকোরা। সে লক্ষ্য নির্দিষ্ট করে মঙ্গলবার দেশ ছেড়েছেন তারা।

এদিন দুপুর ২টা ৪০ মিনিটে মালদ্বীপ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন জামাল ভূঁইয়ারা। সরাসরি সাড়ে চার ঘন্টার একটি ফ্লাইটে মালদ্বীপের মালেতে পৌঁছাবেন তারা।

আগামী ১ অক্টোবর শুরু হতে যাওয়া আসরে প্রয়োজন হবে না কোয়ারেন্টিন। তবে সেখানে সবার কোভিড নেগেটিভ রেজাল্ট আসতে হবে। সবার করোনা নেগেটিভ আসলেই অনুশীলনে নামতে পারবেন জামালরা। আসরটির উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে জামাল-তপুদের প্রতিপক্ষ শ্রীলংকা।

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত এবারের আসরে মোট পাঁচটি দল অংশ নিতে যাচ্ছে। বাংলাদেশ এবং স্বাগতিক মালদ্বীপ ছাড়াও রয়েছে ভারত, নেপাল এবং শ্রীলঙ্কা। গ্রপপর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। প্রতিটি দল সবার সঙ্গেই একটি করে ম্যাচ খেলবে। রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দলকে নিয়ে সরাসরি অনুষ্ঠিত হবে ফাইনাল।

সোমবার রাতে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ অস্কার ব্রুজন। প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন চার ফুটবলার। ফিফার ছাড়পত্র না মেলায় দলে থাকতে পারছেন না নাইজেরিয়ান এলিটা কিংসলে। নতুন কোচের অধীনে মাত্র কয়েকদিনের অনুশীলন করেছেন জামাল-জিকোরা। তাতেই মানিয়ে নিয়েছেন তারা। এবার তাদের লক্ষ্য সাফ শিরোপায়।

আসরটি নিয়ে বেশ আত্মবিশ্বাসীও অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি বলেন, ‘শেষ কয়েকদিন আমরা কঠোর পরিশ্রম করেছি। খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে চায়। যাতে টুর্নামেন্ট থেকে ভালো কিছু নিয়ে আসতে পারি। এটা ভালো একটা গ্রুপ (খেলোয়াড়রা) এবং আমরা আত্মবিশ্বাসী। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা ম্যাচ বাই ম্যাচ জিতে ফাইনালে যেতে চাই। আমরা সবাই আত্মবিশ্বাসী এবং আশা করি আমরা এই টুর্নামেন্ট থেকে কিছু সাফল্য নিয়ে আসতে পারব।’

সাফ চ্যাম্পিয়নশিপের ১৩তম আসরটি ১-১৬ অক্টোবর চলবে। শ্রীলংকার পর ৪, ৭ ও ১৩ অক্টোবর যথাক্রমে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, মালদ্বীপ ও নেপাল। ২০০৩ সালে দেশের মাটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড: শহীদুল আলম, আনিসুর রহমান, আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রাজাউল করিম, সোহেল রানা, সাদউদ্দিন, বিপ্লব আহমেদ, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুমন রেজা, তারিক রায়হান কাজী, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, টুটুল হোসেন বাদশা ও হৃদয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

সাফের মিশনে মালদ্বীপের পথে জামালরা

আপডেট সময় ০৭:০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১