ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে : আমিনুল হক আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’:আমান ১২ ফেব্রুয়ারি নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন পাকিস্তানের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাইলো আইসিসি ৭১ ও ২৪ কে একসঙ্গে তুলনাকারীরা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না: বাবর আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা আফগানিস্তানে মিনিবাস উল্টে নিহত ১৫ ‘‌‌‌জামায়াত ক্ষমতায় এলে দেশকে আবার পাকিস্তান বানিয়ে দিবে’:নিলোফার চৌধুরী নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে: আসিফ মাহমুদ রুমিন ফারহানার পক্ষে প্রচারণা, এবার ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার

‌‘স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে শেখ হাসিনার বিকল্প নেই’

আকাশ জাতীয় ডেস্ক:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‌‘বাংলাদেশকে যদি স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে হয়, যে স্বপ্ন বাস্তবায়নে আমাদের পূর্বসূরিরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বুকের তাজা রক্ত ঢেলে বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, সে স্বপ্ন বাস্তবায়ন করতে হলে শেখ হাসিনাকে দরকার। শেখ হাসিনার নেতৃত্বেই আমরা সে স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে চলছি। তাই শেখ হাসিনার কোনো বিকল্প বাংলাদেশে নেই। আজকের দিনে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন অব্যাহতভাবে সে পথে নেতৃত্ব দিতে পারেন।’

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রগতিশীল সাংবাদিক মঞ্চ এ সভার আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, ‘অর্থনীতিতে এখন বাংলাদেশের থেকে ভারত-পাকিস্তান পিছিয়ে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনার মধ্যে আমরা অর্থনৈতিক সূচক, সামাজিক সূচক, মানব উন্নয়ন সূচক, সবকিছুতেই পাকিস্তানকে অতিক্রম করেছি। ভারতকে অতিক্রম করেছি সামাজিক সূচক ও অর্থনৈতিক সূচকে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মানুষের পাশে ছিলেন বলেই এই করোনাকালে দেশে একজনও না খেয়ে মারা যায়নি। করোনা মোকাবিলা করার ক্ষেত্রে, অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও, ভারত থেকে টিকা না আসা সত্ত্বেও যেভাবে মানুষকে গণটিকা দিয়ে করোনাকে অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন, তা সমগ্র পৃথিবীতে প্রশংসিত।’

হাছান মাহমুদ বলেন, ‘এ করোনার মধ্যে প্রধানমন্ত্রী বলেছিলেন, গৃহহীনদের ঘর করে দেবেন। এ বছরের ডিসেম্বরের মধ্যে ৩ লাখ পরিবারকে সরকার ঘর করে দেওয়ার পরিকল্পনা করেছে। ইতোমধ্যে প্রায় দেড় লাখ মানুষকে ঘর দেওয়া হয়েছে। এই করোনার মধ্যেও আজ এগিয়ে যাচ্ছে দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজকে মর্যাদার আসনে অধিষ্ঠিত। করোনার মধ্যে আমাদের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেছে। এগুলো কোনো গল্প নয়, এগুলো বাস্তবতা।’

অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, মুন্নি সাহাসহ সিনিয়র সাংবাদিকরা বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

‌‘স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে শেখ হাসিনার বিকল্প নেই’

আপডেট সময় ০৬:০০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১