ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় বিশ্বব্যাংকের কাছে ২৫ কোটি ডলার চাইল সরকার

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের কাছে ২৫ কোটি ডলার চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ সোমবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে ২৫ আগস্ট থেকে চার লাখ ৫০ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু। তারা বিভিন্ন রোগে আক্রান্ত। এ ছাড়া রয়েছে গর্ভবতী নারী। তাদের সাধ্যমতো চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আশপাশের জেলার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উখিয়া ও টেকনাফে পাঠানো হয়েছে। রোহিঙ্গাদের জন্য আরো প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার উপকরণ কেনার জন্য বিশ্বব্যাংকের কাছে ২৫ কোটি ডলার চাওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরো জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) চিঠি পাঠানো হয়েছে। ইআরডি এ বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে যোগাযোগ করবে। ওই অর্থ দিয়ে রোহিঙ্গাদের চিকিৎসার উপকরণ, ওষুধ ইত্যাদির ব্যবস্থা করা হবে। এ ছাড়া রোগাক্রান্ত শিশুদের মধ্যে মহামারী রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় বিশ্বব্যাংকের কাছে ২৫ কোটি ডলার চাইল সরকার

আপডেট সময় ১১:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭