ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

বাংলাদেশে জন্ম নেওয়া রোহিঙ্গা শিশুরা মিয়ানমারের নাগরিক: ত্রাণমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সেনাবাহিনী ও দোসরদের নির্যাতনে পালিয়ে আসার পর রোহিঙ্গা নারীদের গর্ভে বাংলাদেশ জন্ম নেওয়া শিশুরা মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি পাবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। এর আগে জাতিসংঘের শরণার্থীবিষয়ক কমিশনার ফিলিপস ক্যান্ডিওর সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।

সাংবাদিকদের মায়া বলেন, বাংলাদেশে জন্ম নেওয়া রোহিঙ্গা শিশুরা মিয়ানমারের নাগরিক। এ পর্যন্ত বাংলাদেশে যেসব রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, তারা সবাই অনুপ্রবেশকারী। তাদের সবাইকে মিয়ানমারেই ফিরে যেতে হবে।

মায়া আরো বলেন, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে হবে। এটিই স্থয়ী সমাধান। সাময়িকভাবে মানবিক কারণে তাদের বাংলাদেশে আশ্রয় ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

রোহিঙ্গাদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, তাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া সময় সাপেক্ষ ব্যাপার। সময় বলে দেবে তাদের মর্যাদা কী হবে। রোহিঙ্গারা গণহত্যা ও নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে অনুপ্রবেশ করে আশ্রয় নিয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া নারীদের যে সন্তান জন্ম হচ্ছে, তাদের মিয়ানমারের নাগরিক হিসেবে জন্মসনদ দেওয়া হচ্ছে।

আজ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

বাংলাদেশে জন্ম নেওয়া রোহিঙ্গা শিশুরা মিয়ানমারের নাগরিক: ত্রাণমন্ত্রী

আপডেট সময় ১১:২৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭