ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অপহরণের পর ২২ দিন আটকে রেখে কিশোরীকে ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরের রায়পুরে এক কিশোরীকে (১৩) অপহরণের পর ২২ দিন আটকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। থানা পুলিশ অপহৃত কিশোরীকে উদ্ধার ও ধর্ষক যুবককে (৩০) গ্রেফতার করেছে।

শনিবার রাত ১২টায় ঢাকার ডেমরা এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। গত ৪ সেপ্টেম্বর ওই কিশোরীকে অপহরণ করা হয়েছিল।

গ্রেফতারকৃত সোহাগ নোয়াখালী জেলার দাদনপুর ইউপির বারাহপুর গ্রামের নুর ইসলামের ছেলে।

মামলার এজাহারে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর-রায়পুরে নিজ বাড়ির সামনের রাস্তা থেকে ওই কিশোরীকে সাগরসহ কয়েকজন কৌশলে মাইক্রোবাসে তুলে অপহরণ করে। ঢাকার ডেমরা এলাকায় কিশোরীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। পরে কিশোরীর মা ৮ সেপ্টেম্বর রাতে রায়পুর থানা পুলিশের কাছে সাগরসহ অজ্ঞাত দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশের সহযোগিতায়-কিশোরীকে উদ্ধার করা হয়।

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, অপহরণ মামলায় ২২ দিন পর মেয়েটিকে ঢাকার ডেমরা থেকে উদ্ধার ও অপহরণকারী যুবক সাগরকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে লক্ষ্মীপুর কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অপহরণের পর ২২ দিন আটকে রেখে কিশোরীকে ধর্ষণ

আপডেট সময় ০৭:০০:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১