ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে: জামায়াত আমির যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফার কাছে নালিশ করবে ইরান এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির ‘মাস্টারমাইন্ড তকমা’ মাহফুজ আলম বললেন এটি একটি বাজে শব্দ টাইগারদের হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী কোনো চাপেই পারমাণু নীতি পরিবর্তন করবে না উত্তর কোরিয়া, জি–৭-এর আহ্বান প্রত্যাখ্যান

বার্সা কোচ কোম্যান ডাগ আউটে দুই ম্যাচ নিষিদ্ধ

আকাশ স্পোর্টস ডেস্ক:

বার্সেলোনার হেড কোচ রোনাল্ড কোম্যান দলের পরবর্তী দুই ম্যাচে ডাগ আউটে নিষিদ্ধ হয়েছেন। ২৩ সেপ্টেম্বর কাদিসের মাঠে গোলশূন্য ড্র করার ম্যাচের একদম শেষ মুহূর্তে ডাগ আউটে লাল কার্ড দেখেন কোম্যান।

সেসময় রাগে অগ্নিশর্মা ছিলেন এ ডাচ কোচ। সেই ঘটনার শাস্তি হিসেবেই দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে তাকে। ফলে আগামী দুই ম্যাচ দলের সঙ্গে ডাগআউটে থাকতে পারবেন না কোম্যান।

মূলত নিষেধাজ্ঞাটি বাড়তি এক ম্যাচের। কেননা লাল কার্ড দেখায় এমনিতেই এক ম্যাচ বাইরে থাকতে হতো কোম্যানকে। এর সঙ্গে স্প্যানিশ ফুটবল ফেডারেশন যোগ করেছে আরো এক ম্যাচ। চতুর্থ রেফারির সঙ্গে আক্রমণাত্মক ব্যবহারের কারণে দেয়া হলো এই শাস্তি।

ম্যাচ শেষে এসব বিষয়ে নিয়ে ক্ষোভ প্রকাশ করে কোম্যান বলেন, ‘এই দেশে (স্পেনে) তারা কিছু না করতেই আপনাকে (লাল কার্ড দেখিয়ে) বের করে দেয়। আমি জিজ্ঞেস করলাম কেনো? সে (রেফারি) বললো, “এটিচ্যুড! এটিচ্যুড!” যাই হোক আমরা এটি নিয়ে আর কথা বাড়াতে চাই না। ’

এখন দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ায় দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচে কোচকে পাবে না বার্সেলোনা। রবিবার রাতে ঘরের মাঠে লেভান্তে এবং আগামী রবিবার বর্তমান চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে কঠিন ম্যাচটি দর্শকসারিতে বসে দেখতে হবে বার্সা কোচকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে: জামায়াত আমির

বার্সা কোচ কোম্যান ডাগ আউটে দুই ম্যাচ নিষিদ্ধ

আপডেট সময় ০৬:৫৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১