ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রীষ্মের আগেই ইউক্রেন যুদ্ধের অবসান চায় যুক্তরাষ্ট্র: জেলেনস্কি বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে : আমিনুল হক আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’:আমান ১২ ফেব্রুয়ারি নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন পাকিস্তানের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাইলো আইসিসি ৭১ ও ২৪ কে একসঙ্গে তুলনাকারীরা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না: বাবর আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা আফগানিস্তানে মিনিবাস উল্টে নিহত ১৫ ‘‌‌‌জামায়াত ক্ষমতায় এলে দেশকে আবার পাকিস্তান বানিয়ে দিবে’:নিলোফার চৌধুরী নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে: আসিফ মাহমুদ

প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাষ্ট্রে বসবাস করা প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের উদ্দেশে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক নাগরিক সংবর্ধনায় এই আহ্বান জানান।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রে আছেন প্রধানমন্ত্রী। শুক্রবার নিউইয়র্কে সংস্থাটির সদরদপ্তরে বাংলায় ভাষণ দেন তিনি। এরপর রাতে নিউইয়র্কের ম্যারিয়ট হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

প্রবাসীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমি একটা কথা বলব, আমাদের প্রবাসী যারা তারা কিন্তু বাংলাদেশে এখন বিনিয়োগ করতে পারেন। শুধু আমেরিকাই করবে তা না, আমাদের প্রবাসী আমেরিকানরা যতদূর পারেন, বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন।’

বিনিয়োগকে উৎসাহিত করতে সরকার বাংলাদেশে যে নানা ধরনের সুযোগ-সুবিধা করে দিচ্ছে, প্রবাসীদের তা অবহিত করেন বঙ্গবন্ধুকন্যা।

অনুষ্ঠানে স্বাধীনতাবিরোধীরা এখনো দেশের বিরুদ্ধে সক্রিয় এমনটা জানিয়ে ষড়যন্ত্রকারীদের বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

বিদেশে বসেও জিয়া পরিবারের ষড়যন্ত্র থামেনি এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, এখনো বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা করে তারা।

বঙ্গবন্ধুকন্যা বলেন, দেশের টাকা বিদেশে পাচার করে সম্পদের পাহাড় গড়া হচ্ছে জিয়া পরিবারের কাজ। তাদের আমলেই দেশপ্রেমিক ও মেধাবীদের হত্যা করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, যাদের উত্থান অবৈধ, তাদের মুখে অবৈধ সরকার ও গণতন্ত্রের কথা মানায় না। বিএনপির অগণতান্ত্রিক নির্বাচন ক্ষমতা দখলের ইতিহাস নিজেরাই ভুলে গেছে। জনগণ বিএনপির পাশে থাকলে তাদের আন্দোলন করে জনগণ দূর করতো না।

করোনাভাইরাস মহামারির মধ্যে দেশের মানুষের জীবন ও জীবিকা সচল রাখতে সরকারের নেওয়া নানা পদক্ষেপও প্রবাসীদের সামনে তুলে ধরেন সরকারপ্রধান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় ১১:৫৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১