ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধানমন্ত্রীর মধ্যে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি দেখছি: আইজিপি

আকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে তার বাবা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার। কিন্তু তাকে মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী তার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করছেন।

সোমবার রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের স্কাই বলরুমে আয়োজিত ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশপ্রধান এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি চৌধুরী নাফিজ সরাফত।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বাংলাদেশ দাবা ফেডারেশন ও সাউথ এশিয়ান দাবা কাউন্সিল বাংলাদেশের সভাপতির দায়িত্ব পালন করছেন।

বেনজীর আহমেদ বলেন, ‘করোনাভাইরাসের কারণে যেখানে বিশ্বের উন্নত দেশের অর্থনীতি ধসে পড়েছে সেখানে বাংলাদেশের জিডিপি ছয় ভাগ। করোনা না এলে জিডিপির হার আরও বাড়তো।’

আইজিপি বলেন, ‘আজকে আমাদের জন্য বিরাট ইভেন্ট। আমরা এমন একজন মহিয়সী নারী ও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করতে পেরে সত্যিই গর্বিত। আমরা গত বছরও আয়োজন করেছিলাম। বিশ্বের ১০টি দেশের ৩০ জন খেলোয়াড় এবং বাংলাদেশের ৩৪ জন খেলোয়াড়সহ মোট ৬৪ জন এই প্রতিযোগিতায় অংশ নেন।’

পুলিশপ্রধান বলেন, ‘প্রধানমন্ত্রী একটানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে দেশকে একটি অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন। শ্রীলঙ্কাকে বাংলাদেশ ঋণ দিয়েছে ২০০ মিলিয়ন ডলার, সুদানকে দিয়েছে আরও ২০০ মিলিয়ন ডলার। এরজন্য আমরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাই। ২০০৯ সালে ৪৫ ভাগ লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করতেন। এখন নয় ভাগ মানুষ দারিদ্র্যসীমার মধ্যে বসবাস করছে। প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। দেশবাসী কৃতজ্ঞ। বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি দেখছি প্রধানমন্ত্রীর মাঝে।’

‘এক সময় আমরা বলতাম বিদ্যুৎ আসবে কখন, এখন আমরা সেই কথা ভুলে গেছি। বাংলাদেশ ছিল বঞ্চনার দেশ, বাংলাদেশ ছিল রোগ ও শোকের দেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ মাত্র ২৪ বছরের মধ্যে খালি গায়ের মানুষ, খালি পায়ের মানুষকে দিয়ে দেশ স্বাধীন করেছেন। আজ দেশে খাদ্য উদ্বৃত্ত। বাঘা বাঘা অর্থনীতিদের মুখে ছাই দিয়ে বাংলাদেশ এখন ডেভেলপমেন্টের ম্যাজিক ফিগারের দেশ হয়েছে।’ আইজিপি বলেন, আগামী বছর থেকে স্কুল পর্যায়ে নতুন এবং প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে দাবা লিগের প্রতিযোগিতা শুরু করবো। বাংলাদেশে তিনটি বড় খেলার কথা বললে দাবার কথা বলতে হয়। আমরা প্রথমবারের মতো জেলা পর্যায়ে দাবা লিগের আয়োজন করতে পেরেছি। আমরা এ বছর আরও তিন থেকে চারটি চ্যাম্পিয়নশিপের ব্যবস্থা করেছি। অক্টোবরে আমরা শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আরও বড় পরিসরে একটি দাবা প্রতিযোগিতার আয়োজন করতে চাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রধানমন্ত্রীর মধ্যে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি দেখছি: আইজিপি

আপডেট সময় ১১:৫৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১