ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

৪০ বছরের যুবকের সঙ্গে জোর করে বিয়ে, স্কুলছাত্রীর আত্মহত্যাচেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গায় ৪০ বছরের যুবকের সঙ্গে এক স্কুলছাত্রীকে জোর করে বিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ক্ষুব্ধ হয়ে ওই কিশোরী ঘুমের ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছে।

বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামে। স্কুলছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রামের আবু সায়েমের মেয়ে তামান্না খাতুন আলমডা উপজেলার খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্রী।

মা-বাবার বিচ্ছেদ হওয়ার কারণে ছোটবেলা থেকে সে নানাবাড়িতে থাকত। ২০ দিন আগে তার ইচ্ছার বিরুদ্ধে নানা ঠান্ডু জোয়ার্দ্দার তাকে বিয়ে দেন।

১৫ বছরের পরিবর্তে ১৮ বছর বয়স দেখিয়ে পার্শ্ববর্তী কায়েতপাড়া গ্রামের জামাত আলীর ৪০ বছর বয়সি যুবক লাভলু হোসেনের সঙ্গে তামান্নাকে বিয়ে দেওয়া হয়।

বিয়ের পর স্বামীর বাড়িতে যেতে অস্বীকৃতি জানায় তামান্না। নানা ঠান্ডু জোয়ার্দ্দার জোরপূর্বক তাকে স্বামীর বাড়িতে পাঠাতে চাইলে বৃহস্পতিবার বিকালে সে ঘুমের একাধিক ট্যাবলেট সেবন করে। সন্ধ্যায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তামান্নার বাবা আবু সায়েম অভিযোগ করেন, আমাকে না জানিয়ে ছেলেপক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে তামান্নার নানা এমন কাণ্ড করেছেন। এমনকি বিয়ের কাবিননামায় বাবার নামের জায়গায় আমার নাম না লিখে তামান্নার মামার নাম লেখা হয়েছে।

‘আমি তামান্নার নানা, কাজীসহ এ কাজে যারা জড়িত, তাদের সবার বিচার চাই।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সায়েদুজ্জামান বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে জেনেছি তামান্না ঘুমের ট্যাবলেট সেবন করেছে। তার পাকস্থলী ওয়াশ করা হয়েছে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

৪০ বছরের যুবকের সঙ্গে জোর করে বিয়ে, স্কুলছাত্রীর আত্মহত্যাচেষ্টা

আপডেট সময় ১২:০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১