ঢাকা ০৪:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার বিরোধী দলীয় এমপিদের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার ময়লার স্তূপে মিলল যুবকের মরদেহ, এক পা ভাঙা; শরীরে একাধিক আঘাতের চিহ্ন ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি টাকা দিলেন নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী

বোমা বানাতে গিয়ে আহত যুবকের মৃত্যু, স্ত্রী আটক

আকাশ জাতীয় ডেস্ক:

যশোরের অভয়নগরে নিজ ঘরের মধ্যে বোমা তৈরির সময় বিস্ফোরণে গুরুতর আহত শফিকুল ইসলাম ওরফে শপ্পা (৩৫) নামের সেই যুবক মারা গেছেন। বুধবার সকালে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাতে উপজেলার রাজঘাটের কার্পেটিং জুট মিলসংলগ্ন এলাকায় নিজ ঘরের ভেতর বোমা তৈরি করছিলেন শপ্পা। রাত আনুমানিক সাড়ে ১২টার সময় বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন শপ্পা। উড়ে যায় ঘরের টিনের চাল, দেয়ালে সৃষ্টি হয় ফাটলের। ঝলসে যায় তার মুখমণ্ডলসহ শরীরের সামনের সিংহভাগ অংশ।

আহত শপ্পাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই রাতেই স্থানান্তরিত করা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

নিহত শপ্পা কার্পেটিং বাজার এলাকার ইব্রাহিম হোসেন মোল্যার ছেলে।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন, ঘটনার রাতে ওই ঘর থেকে বিস্ফোরিত বোমার স্প্লিন্টার, বোমা তৈরির সরঞ্জামাদি, একটি হাতুড়ি, ক্যান ভর্তি পেট্রোল-অকটেন, ছয়টি রামদা উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, আহত শফিকুল ইসলাম ওরফে শপ্পা ও তার স্ত্রী ফাতেমা আক্তার সুইটিসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে বিস্ফোরকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তার স্ত্রীকে আটক করার পর যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

বোমা বানাতে গিয়ে আহত যুবকের মৃত্যু, স্ত্রী আটক

আপডেট সময় ০৭:১১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১