ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাজ্যের রেড অ্যালার্ট পলিটিক্যাল ইস্যু হতে পারে: মোমেন

আকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাজ্যে প্রবেশে বাংলাদেশিদের জন্য যে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, সেটা পলিটিক্যাল ইস্যুও হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ইস্যুটিকে বাংলাদেশের প্রতি বৈষম্য বলেও মনে করে তিনি।

সোমবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাজ্যে বাংলাদেশিদের প্রবেশে দেশটির সরকারের রেড অ্যালার্ট প্রত্যাহার হচ্ছে না, বিষয়টিকে পলিটিক্যাল ইস্যু বলে মনে করেন কিনা—এমন প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, হতে পারে। তা না হলে, কেন তারা সেটা প্রত্যাহার করছে না। এটা আমাদের প্রতি একটি বৈষম্য।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্য বলছে, আমাদের জনগণ টিকা কম দিয়েছে বলে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। তবে আমাদের চেয়ে অনেক দেশ টিকা কম দিয়েছে। তাদের কেন রেড অ্যালার্ট দেওয়া হয়নি।

ড. মোমেন আরও বলেন, ২৪ কোটি টিকা আমাদের লাইনআপে আছে। ২ কোটি ২২ লাখ মানুষ ইতোমধ্যেই টিকা পেয়েছেন। এই অগ্রগতি কোনোভাবেই খারাপ নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাজ্যের রেড অ্যালার্ট পলিটিক্যাল ইস্যু হতে পারে: মোমেন

আপডেট সময় ০৮:২৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১