ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মা-বোনসহ ছাত্রলীগ নেতাকে পেটালেন যুবলীগ নেতারা

আকাশ জাতীয় ডেস্ক:

পটুয়াখালীর দশমিনায় রিপন মোল্লা (২৭) নামে উপজেলা ছাত্রলীগের এক নেতা ও তার মা-বোনসহ ৪ জনকে বেদম পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা। রোববার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা। আহতদের মধ্যে দুজনের মাথা ফেটে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।

আহত ছাত্রলীগ নেতা রিপন অভিযোগ করে জানান, উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী গ্রামের ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. রেজাউল করিম রিন্টুর সঙ্গে তার বাবা বারেক মোল্লার প্রায় ৯০ শতাংশ জমি নিয়ে ৪ বছর ধরে বিরোধ চলে আসছিল।

ওই বিরোধের সূত্র ধরে রিন্টু, আজিজ মোল্লা ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোফাজ্জেল চৌধুরীসহ ১০-১২ জন বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে রিপনের পরিবার বাধা দেয়। জমি দখলে বাধা দিলে রিপন, তার মা মোসা. সমীরন্নেছা (৫৪), বোন স্বপ্না (৩০) ও দুলাভাই আতাহার হাওলাদারকে (৫৫) দা এবং রড দিয়ে বেগম মারধর করা হয়। পরে আহতদের উদ্ধার করে স্বজনরা দশমিনা হাসপাতালে ভর্তি করেছেন। আহতদের মধ্যে দুজনের মাথা ফেটে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।

অভিযোগের বিষয়ে ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. রেজাউল করিম রিন্টু বলেন, হামলার ঘটনা সত্য নয়। উল্টো রিপন আমার ওপর হামলা করেছে।

দশমিনা থানার ওসি মো. জসিম জানান, মামলা প্রক্রিয়াধীন। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মা-বোনসহ ছাত্রলীগ নেতাকে পেটালেন যুবলীগ নেতারা

আপডেট সময় ০৮:৩৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১