ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বুধবার মাঠে নামছেন মেসি-নেইমার-এমবাপ্পে!

আকাশ স্পোর্টস ডেস্ক:

পিএসজিতে পাড়ি জমানোর পর লিওনেল মেসির শুরুটা হয় বন্ধু নেইমারের বদলি হিসেবে নেমে। অথচ মেসি-নেইমারকে একসঙ্গে দেখতে মুখিয়ে ছিল ফরাসি ক্লাবটির সমর্থকরা।

সেদিন না পারলেও এবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে প্রিয় তারকাদের একসঙ্গে খেলার সেই মুহূর্ত উপভোগ করতে পারবেন সমর্থকরা।
২৯ আগস্ট লিগ ওয়ানে রাঁসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে নেইমারের বদলি হিসেবে নেমে অভিষেক হয় আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসির। সেদিন মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীর খেলা দর্শকরা উপভোগ করতে না পারলেও এবার চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে এ ত্রয়ীকে একসঙ্গে মাঠে দেখা যেতে পারে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ান দল ক্লাব ব্রুগের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। ‘এ’ গ্রুপের এই ম্যাচে খেলার জন্য মেসি ও নেইমার প্রস্তুত বলে শনিবার (১১ সেপ্টেম্বর) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান ক্লাবটির কোচ পচেত্তিনো।

তিনি বলেন, ‘শুক্রবার রাতে প্যারিসে ফেরার পর তারা আজ (শনিবার) অনুশীলন করেছে। আমি খুশি, কারণ তারা ক্লান্ত হলেও তাদের কোনো শারীরিক সমস্যা নেই। বুধবারের ম্যাচের জন্য তারা দলে থাকবে। ’

দেশের হয়ে খেলার জন্য এ কয়দিন ক্লাব থেকে দূরে ছিলেন দুই তারকা মেসি ও নেইমার। তাদের অনুপুস্থিতিতে দলের হয়ে অবশ্য আলো ছড়িয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ক্লেহমোঁর বিপক্ষে শনিবার (১১ সেপ্টেম্বর) ৪-০ ব্যবধানের জয়ে অবদান রাখেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুধবার মাঠে নামছেন মেসি-নেইমার-এমবাপ্পে!

আপডেট সময় ০৭:০০:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১