ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদীয় এলাকায় বিশেষ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ আখতার ও হান্নান মাসউদের বিসিবির পরিচালক থেকে পদত্যাগ করলেন মীর সীমান্ত ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য সরকারের: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর কোনো উপায় নেই: ট্রাম্প নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দেয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘ইসরাইলের শাসনব্যবস্থার দিন ফুরিয়ে আসছে’ ইউরোপ-আমেরিকার দেশগুলোতে বাংলাদেশি খাদ্যদ্রব্য রফতানি হচ্ছে : বাণিজ্যমন্ত্রী প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের হাতে: ফিলিপ গ্র্যান্ডি

অাকাশ জাতীয় ডেস্ক:

চলমান রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের হাতে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ গ্র্যান্ডি। কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ফিলিপ গ্র্যান্ডি বলেন, মিয়ানমারের রাখাইনে সহিংসতা আগে বন্ধ করতে হবে। এরপরই রোহিঙ্গা সংকটের সমাধান হবে। আর রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের হাতে রয়েছে। তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ গ্র্যান্ডি।

সফরের প্রথম দিন শনিবার তিনি কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। আজ রোববার শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সোমবার ঢাকায় উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক করার কথা।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশন শুরু হওয়ার পর এ পর্যন্ত ৪ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। নিহত হয়েছে কয়েক হাজার রোহিঙ্গা।

জাতিসংঘ মিয়ানমার সেনাবাহিনীর এ অভিযানকে জাতিগত নিধন হিসেবে আখ্যায়িত করেছে। এ সংকট নিরসনে জাতিসংঘ ও ক্ষমতাধর দেশগুলোর ওপরও চাপ বাড়ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের হাতে: ফিলিপ গ্র্যান্ডি

আপডেট সময় ০৩:১৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭