ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘উৎপাদন বেড়েছে, চুক্তিমতোই টিকা পাবে বাংলাদেশ’

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী বলেছেন, ‘ভারতে করোনা টিকার উৎপাদন বাড়ানো হয়েছে। আশা করছি, চুক্তি অনুযায়ী বাংলাদেশকে টিকা দেওয়া যাবে।

’তবে কবে নাগাদ টিকা পাওয়া যাবে, তা নির্দিষ্ট করে বলেননি তিনি।

বুধবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় আখাউড়া স্থলবন্দরে যাত্রা বিরতিকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘দুই দেশের মধ্যে টুরিস্ট ভিসা বন্ধ থাকলেও ফ্যামিলি, ব্যবসা, চিকিৎসা ভিসা চালু আছে। আকাশপথেও যোগাযোগ শুরু হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে টুরিস্ট ভিসা চালু করা সম্ভব হবে। ’

‘গত চার মাসে বাণিজ্য বেড়েছে দুই দেশের মধ্যে। রেলের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি বেড়েছে। দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে সড়ক, নৌপথ, রেলপথ উন্নত করা হচ্ছে। এতে করে দুই দেশই লাভবান হবে,’ যোগ করেন তিনি।

এসময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, কসবা-আখাউড়া সার্কেলের এএসপি আবু নাহিদ, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজনুর রহমান, আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদসহ অনেকে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘উৎপাদন বেড়েছে, চুক্তিমতোই টিকা পাবে বাংলাদেশ’

আপডেট সময় ০৬:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১